
চট্টগ্রামে উদ্বোধন হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ তৈরি করতে চট্টগ্রামে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। আগামীকাল (শুক্রবার, ৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ট্র্যাকটির উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী
বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি—সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘অর্থনীতিকে গতিশীল করতে বিনিয়োগের পরিবেশ তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার।’

বাংলা কিউআর লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী
ক্যাশলেস বাংলাদেশ গড়তে সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলা কিউআরভিত্তিক লেনদেনে কোনো ধরনের ফি লাগবে না বলে জানান মন্ত্রী।

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় গ্রাহকদের মুনাফা প্রদানের অনুমোদন দেয়া হয়।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা-জবাবদিহিতায় জোর সংসদীয় কমিটির
সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়নে জোর দিয়েছে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সরকারি অর্থের অপচয় মেনে নেয়া হবে না: অর্থমন্ত্রী
সরকারি অর্থের অপচয় মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যেকোনো সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করদাতার টাকার সঠিক ব্যবহার ও প্রতিদান নিশ্চিত করতে হবে। চারটি নির্দিষ্ট শর্ত পূরণ না করলে কোনো প্রকল্পই অনুমোদন দেয়া হবে না।

মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব : অর্থমন্ত্রী
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রপতি পদের জন্য তার চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের কাছে নিজের এমন অভিপ্রায় ব্যক্ত করেন আমীর খসরু।

প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে আমার মনে হয়, আমাদের সবার জন্য ঈদের আনন্দ তো আছেই, এর পাশাপাশি দেশের পরিবর্তিত পরিবেশে ও গণতান্ত্রিক আবহে এবারের আনন্দটা কিছুটা ভিন্ন।

আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আসাদুজ্জামান
সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মন্ত্রীদের কে কোন দপ্তর পেয়েছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এরপর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের আগে নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই: খসরু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

ইইউ চায় বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক পথে ফিরুক: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায় দ্রুতই বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক।