Recent event
আমার বাংলাদেশ
সংসদে এককক্ষ ব্যবস্থাই বজায় রেখেই নির্বাচন হওয়া উচিত: ব্যারিস্টার ফুয়াদ

সংসদে এককক্ষ ব্যবস্থাই বজায় রেখেই নির্বাচন হওয়া উচিত: ব্যারিস্টার ফুয়াদ

দেশে প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের উদ্যোগকে সমালোচনা করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিদ্যমান ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই ঠিকমতো পরিচালিত করতে পারছে না সরকার। এর মধ্যেই আরও ১০০ সদস্যের উচ্চ কক্ষ গঠনের চিন্তা করা হচ্ছে, যা কোরবানির গরুর দরে কেনাবেচার বাজারে পরিণত হতে পারে। তাই নির্বাচন হলে বর্তমান এককক্ষ সংসদকে বহাল রেখেই হওয়া উচিত।

‘রোডম্যাপের ব‍্যাপারে মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনো নিরপেক্ষ’

‘রোডম্যাপের ব‍্যাপারে মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনো নিরপেক্ষ’

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এ সরকারের প্রধান সমালোচনা হল-রাজনৈতিক দল ও ছাত্রদের মাঝে ঐক্য গড়তে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, নির্বাচনের সময় ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার নিরপেক্ষ।

'১৭ বছর হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল'

'১৭ বছর হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল'

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বিগত ১৭ বছর হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল তখন আপনারা মুখে কুলুপ এঁটে ছিলেন। তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সাথে শীর্ষ সেনা নেতৃত্ব তাদের বিভিন্ন আলোচনার বক্তব্যে দ্বিমত প্রকাশ করছেন। যেকোনো অসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি শতভাগ আনুগত্য প্রদর্শন দেশের সকল ফোর্সের এবসুল্যুট রেসপনসিবিলি ও অবলিগেশন।'

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর জেনারেল সেক্রেটারি ফুয়াদ

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর জেনারেল সেক্রেটারি ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। এর আগে তিনি দলটির সদস্যসচিব ছিলেন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেনারেল সেক্রেটারি হয়েছেন সাবেক যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

'সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক হচ্ছে'

'সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক হচ্ছে'

অন্তর্বর্তী সরকার জন-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তোলা হচ্ছে, সরকার আন্তরিক হলে মৌলিক সংস্কারগুলো করে ১ বছরের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব।

এবি পার্টির নির্বাচনী তফসিল ঘোষণা

এবি পার্টির নির্বাচনী তফসিল ঘোষণা

জাতীয় কাউন্সিল ২৮ ডিসেম্বর

চেয়ারম্যান নির্বাচনের তারিখসহ কাউন্সিল ও ন্যাশনাল এক্সিকিউটিভ পর্ষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ (রোববার, ১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ও আভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া।

‘গণহত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে’

‘গণহত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে’

গণহত্যার সঙ্গে সম্পৃক্তদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। আজ (রোববার, ১৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আদিবাসী-সেটলার, পাহাড়ি-বাঙালি বিভাজন বন্ধ করুন: এবি পার্টি

আদিবাসী-সেটলার, পাহাড়ি-বাঙালি বিভাজন বন্ধ করুন: এবি পার্টি

আদিবাসী-সেটলার, পাহাড়ি-বাঙালি বিভাজন বন্ধের পাশাপাশি সবার নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ (রোববার, ২২ সেপ্টেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় দপ্তরে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা ও করণীয় বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।