
শিক্ষার্থী নয়, গলা চেপে ধরার ঘটনায় দু’পক্ষই ছাত্রদলের: আমানউল্লাহ আমান
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আন্দোলনস্থলে একজনকে গলাধাক্কা দিয়ে বা গলা চেপে ধরে সরিয়ে দিচ্ছেন অন্য একজন। নেটিজেনদের একাংশ দাবি করছেন, আন্দোলনরত কোনো সাধারণ শিক্ষার্থীকে ছাত্রদলের কর্মী গলাধাক্কা দিয়েছেন।

সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আমানউল্লাহ আমানের
অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমকালে তিনি আরো বলেন, নির্বাচন ব্যাহতকারীরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টা করছে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না তার দল। অন্যদিকে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় দলটির আরেক নেতা আমানউল্লাহ আমান।