আন্তর্জাতিক বইমেলা

দিনে পাঠকের সমাগম কম; ইফতারের পর বাড়ছে ভিড় বই মেলার প্রাঙ্গণে
রমজানের ভেতরেও বইমেলায় আছে পাঠকের টান, তবে বিক্রির অঙ্কে রয়ে গেছে শঙ্কা। দিনভর ক্রেতা-পাঠকের গতি ধীর হলেও ইফতারের পর ভিড় বাড়ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গণে। প্রকাশকদের আশা, সামনে কাটবে মন্দা, বিক্রিতে মিলবে স্বস্তি।

২৫ দেশের দুই হাজার প্রকাশকের অংশগ্রহণে রিয়াদ আন্তর্জাতিক বইমেলা সম্পন্ন
সৌদি আরবে হয়ে গেল রিয়াদ আন্তর্জাতিক বইমেলা। দশদিন ব্যাপী আয়োজনে অংশ নেন ২৫টিরও বেশি দেশের ২ হাজারও বেশি প্রকাশক। এবারের মেলার মূল আকর্ষণ ছিল শিশু কর্নার। বিভিন্ন কার্টুন চরিত্রের পাশাপাশি বইয়ের সঙ্গে গড়ে ওঠে খুদে পাঠকদের সখ্যতা।

ওমানের মাস্কট আন্তর্জাতিক বইমেলায় বইপোঁকাদের আড্ডাখানা
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে হয়ে গেলো মাস্কট আন্তর্জাতিক বইমেলা। এক ছাদের নিচে এই মেলা যেন মিলনমেলায় পরিণত হয়েছিলো প্রকাশক, লেখক আর পাঠকদের। শুধু ওমান নয়, এই মেলার মধ্য দিয়ে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।