Recent event
আগাম শাকসবজি
শীতের সেরা সবজি পালংশাক; রক্তশূন্যতা দূর করে রাখে শরীর তরতাজা

শীতের সেরা সবজি পালংশাক; রক্তশূন্যতা দূর করে রাখে শরীর তরতাজা

শীত এলেই বাজার ভরে যায় নানান সবুজ শাকসবজিতে, আর তার মধ্যে অন্যতম পুষ্টিকর শাক হলো পালংশাক। যদিও এটি সারা বছরই পাওয়া যায়, তবে এর সেরা মৌসুম শীতকাল। আয়রন, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, সি ও কে-সমৃদ্ধ পালংশাক শুধু খাবারের স্বাদই বাড়ায় না, শরীরকেও রাখে সুস্থ ও কর্মক্ষম। এই শাক শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, পাশাপাশি রক্তস্বল্পতা দূর করতেও কার্যকর। তাই শীতের এই মৌসুমে নিয়মিত পালংশাক খাওয়ার অভ্যাস গড়ে তোলা হতে পারে সুস্থ ও প্রাণবন্ত জীবনের সহজ উপায়।

চুয়াডাঙ্গায় শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

চুয়াডাঙ্গায় শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

আগাম শাকসবজি বাজারে তুলতে পারলেই দামও ভালো মেলে। তাই শীতের সবজি চাষে ব্যস্ত চুয়াডাঙ্গার কৃষকেরা। কৃষি বিভাগ বলছে, আগামসহ সব ধরনের সবজি চাষে কৃষকদের সহায়তা দিচ্ছেন তারা।