দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রণালয়ে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
রাঙামাটিতে সদ্য সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে। একই সঙ্গে সমতলের প্রতিনিধি মীর হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে পার্বত্য অঞ্চলের একজন প্রতিনিধিকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার দাবি জানানো হয়েছে।