যশোরের অভয়নগরে জুটমিলে আগুন; কোটি টাকা ক্ষতির শঙ্কা
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উড়োতলা এলাকায় রোমান জুট মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ।