অবৈধ স্থাপনা
নারায়ণগঞ্জে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (রোববার, ৫ অক্টোবর) বেলা ১১টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ।

নেত্রকোণায় খালের ওপর অবৈধ ৩৫ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

নেত্রকোণায় খালের ওপর অবৈধ ৩৫ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

নেত্রকোণার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ (সোমবার, ১৬ মার্চ) সকালে পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) সকালে শীতলাখোলা এলাকা থেকে এ অভিযান শুরু হয়ে শহরের পোস্ট অফিস সড়ক, কালিবাড়ী সড়ক, লঞ্চঘাট সড়ক ও বড় বাজার এলাকায় দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।

চাঁদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় জেলা পরিষদ এবং সড়ক ও জনপদের জায়গায় গড়ে তোলা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেয়।

বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটি

বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটি

হাইকোর্টের রিট পিটিশনের আদেশ মোতাবেক বুড়িগঙ্গার তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি)। আজ (বুধবার, ২০ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জে কাটুরাইল থেকে শুরু হয় এ উচ্ছেদ অভিযান।

শুটকি আর মাছ ব্যবসায়ীদের দখলে চট্টগ্রামের বেড়িবাঁধ সড়ক

শুটকি আর মাছ ব্যবসায়ীদের দখলে চট্টগ্রামের বেড়িবাঁধ সড়ক

চট্টগ্রামের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা ও বসতঘর। প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে প্রাণহানির শঙ্কা নিয়ে সেখানে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষ। শুধু তাই নয় শত কোটি টাকা খরচে বানানো বেড়িবাঁধ সড়কও এখন শুটকি ব্যবসায়ীদের দখলে। দিনরাত শুটকি প্রক্রিয়াজাতের দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা।

গোমতীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

গোমতীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা আগামী ৬ মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (রোববার, ৩ আগস্ট) দুপুরে বিচারপতি মজিবুর রহমান ও বিচারপতি বশির উল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

কুষ্টিয়ায় সরকারি জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিলো প্রশাসন

কুষ্টিয়ায় সরকারি জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দিলো প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এছাড়া পাকা সড়কের উপর থেকে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ও স্থানীয় দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালায় প্রশাসন। এ অভিযান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার পরিচালনা করেন। এ সময় ভূমি কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর অভিযান

ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পরিষ্কারের কাজ করেছে প্রকল্পটির দায়িত্বে থাকা ১৯ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। আজ (মঙ্গলবার, ৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজির তালতলা ক্লাব এলাকা থেকে এ উচ্ছেদ কর্মসূচি শুরু হয়।

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে কোটি টাকার বনভূমি উদ্ধার

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে কোটি টাকার বনভূমি উদ্ধার

গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ২৬ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শরীয়তপুরে সড়ক বিভাগের জমিতে অবৈধ স্থাপনা, থমকে আছে একাধিক প্রকল্প

শরীয়তপুরে সড়ক বিভাগের জমিতে অবৈধ স্থাপনা, থমকে আছে একাধিক প্রকল্প

শরীয়তপুরে সড়ক বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে ১৪৬টি অবৈধ স্থাপনা। উচ্ছেদ করতে না পারায় সড়ক সম্প্রসারণ, ফুটপাথ ও যাত্রী ছাউনি নির্মাণে কাজ করতে পারছে না সড়ক বিভাগ। এদিকে, পদ্মা সেতু উদ্বোধনের পর শরীয়তপুরে বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ। ফলে শহরবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট। সড়কের পাশে ফুটপাত গড়ে না ওঠায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।