অবৈধ মজুত
ভোলায় জ্বালানি তেলের অবৈধ মজুতকারী কারখানাকে এক লাখ টাকা জরিমানা

ভোলায় জ্বালানি তেলের অবৈধ মজুতকারী কারখানাকে এক লাখ টাকা জরিমানা

ভোলার বিসিক শিল্প নগরীতে খান ফ্লাওয়ার মিলসের বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩ হাজার ৯৭৬ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এতে খান ফ্লাওয়ার মিলেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল (মঙ্গলবার, ৩১ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী সায়েদ মাহমুদ বুলবুল এ জরিমানা করেন।

সারা দেশে ২৪ ঘণ্টায় অবৈধ মজুতকৃত ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

সারা দেশে ২৪ ঘণ্টায় অবৈধ মজুতকৃত ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন ও ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।

সারা দেশে অভিযান: প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল জব্দ

সারা দেশে অভিযান: প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল জব্দ

সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ধরতে অভিযান চলছে। গাজীপুরে প্রায় ৩৫ হাজার লিটারসহ ছয় জেলায় আলাদা অভিযানে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল জব্দ ও আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

চট্টগ্রামের ফিলিং স্টেশনের ১৫ হাজার লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি জব্দ

চট্টগ্রামের ফিলিং স্টেশনের ১৫ হাজার লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি জব্দ

চট্টগ্রামের আনোয়ারার জাকারিয়া ফিলিং স্টেশনে মজুত না থাকায় জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে ১৩ হাজার ৯৬০ লিটার ডিজেল ও ১ হাজার ২৫৩ লিটার অকটেন পাওয়া যায়।

জ্বালানি তেলের মজুত-সরবরাহ স্বাভাবিক; আতঙ্কিত হয়ে অতিরিক্ত ক্রয় না করতে আহ্বান

জ্বালানি তেলের মজুত-সরবরাহ স্বাভাবিক; আতঙ্কিত হয়ে অতিরিক্ত ক্রয় না করতে আহ্বান

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করতে জনগণের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

শেরপুরে টিসিবি পণ্যের অবৈধ মজুত, ডিলারসহ আটক ২

শেরপুরে টিসিবি পণ্যের অবৈধ মজুত, ডিলারসহ আটক ২

শেরপুরের নকলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ডিলারসহ দু’জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) মধ্যরাতে নকলা পৌর শহরের ধানহাটি এলাকার মেসার্স জিহাদ এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।