অনলাইন ক্লাস
৫৫ শতাংশ মানুষ অনলাইন ক্লাস চাচ্ছে: শিক্ষামন্ত্রী

৫৫ শতাংশ মানুষ অনলাইন ক্লাস চাচ্ছে: শিক্ষামন্ত্রী

৫৫ শতাংশ মানুষ অনলাইন ক্লাস চাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, এ সময়ে আমাদের জ্বালানি সংকট, বৈশ্বিক সংকটের কারণে আমরা এখন ভাবছি ব্লেন্ডিং করা যায় কি না, অন অ্যান্ড অফ। অনলাইনে ক্লাসে যাওয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। তবে সম্পূর্ণ অনলাইনে চলে গেলে আমরা অসামাজিক হয়ে যাবো, সেটাও আমরা ভাবছি। কারণ এটা শিক্ষা।

ফিরছে অনলাইন ক্লাস; চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানালেন শিক্ষামন্ত্রী

ফিরছে অনলাইন ক্লাস; চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানালেন শিক্ষামন্ত্রী

রোজার ছুটি, বৈশ্বিক জ্বালানি সংকট (Global fuel crisis) এবং সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে উদ্যোগী হয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, সপ্তাহে ৫ দিনের পরিবর্তে এখন থেকে ৬ দিন ক্লাস (Six days a week class) চালু রাখার পরিকল্পনা করা হচ্ছে।

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, পাকিস্তানেও স্কুল বন্ধের ঘোষণা

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, পাকিস্তানেও স্কুল বন্ধের ঘোষণা

বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাওয়ায় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি। পরিস্থিতি মোকাবেলায় দেশের সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম।

ঢাবিতে কাল থেকে অনলাইন ক্লাস শুরু

ঢাবিতে কাল থেকে অনলাইন ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (শনিবার, ২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুদ্ধবিরতির মাঝেও অনিশ্চয়তা: গাজায় অনলাইন ক্লাসই হাজারো শিক্ষার্থীদের একমাত্র ভরসা

যুদ্ধবিরতির মাঝেও অনিশ্চয়তা: গাজায় অনলাইন ক্লাসই হাজারো শিক্ষার্থীদের একমাত্র ভরসা

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি আগ্রাসনে করুণ বাস্তবতার মুখোমুখি গাজা উপত্যকার হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী। এমন কঠিন সময়েও যাতে স্বপ্ন ভেঙে না যায় তার জন্য অনলাইন ক্লাস হয়ে উঠেছে একমাত্র ভরসা। তবে এতে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় বাস্তুচ্যুত শিক্ষার্থীরা। অনলাইনের চেয়ে ক্লাসরুমে সশরীরে পাঠদান বেশি কর্যকরী বলে মনে করছেন শিক্ষকরা।

তীব্র তাপদাহে ঢাবি ও জবিতে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা

তীব্র তাপদাহে ঢাবি ও জবিতে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা

সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ (হিট ওয়েভ)। এ কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে সব ক্লাস অনলাইনে ক্লাস হবে। ঢাবির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও অনলাইনে ক্লাস চলবে বলে জানিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ঢাবিতে বুধবার থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু

ঢাবিতে বুধবার থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু

তীব্র তাপপ্রবাহ (হিট ওয়েভ) সহনশীল পর্যায়ে আসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী (বুধবার, ৮ মে) থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি সশরীরে ক্লাস-পরীক্ষা হবে।

দাবদাহে ইংলিশ মিডিয়ামে পাঠদান চললেও শিক্ষার্থী উপস্থিতি কম

দাবদাহে ইংলিশ মিডিয়ামে পাঠদান চললেও শিক্ষার্থী উপস্থিতি কম

তীব্র তাপপ্রবাহে যখন সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় এবং ঢাকাসহ ২৭ জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ, তখন সকাল থেকে রাজধানীর বেশকিছু ইংলিশ মিডিয়াম স্কুলে আসতে দেখা যায় শিক্ষার্থীদের। কেউ প্রাইভেট কারে, কেউ রিকশায়, কেউবা আসে হেঁটে। তবে তুলনামূলকভাবে শিক্ষার্থী উপস্থিতি কম দেখা গেছে।