নীরব ঘাতক ‘অটোনমিক নিউরোপ্যাথি’: শরীর যখন নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়
আমরা যখন ঘুমিয়ে থাকি, তখনো আমাদের হৃৎপিণ্ড অবিরত রক্ত পাম্প করে চলে। পাকস্থলী খাবার হজম করে আর ফুসফুস প্রতিনিয়ত শ্বাস-প্রশ্বাস নেয়। শরীরের এই অতি প্রয়োজনীয় কাজগুলো পরিচালনার জন্য আমাদের কোনো আলাদা ভাবনা বা প্রচেষ্টার প্রয়োজন হয় না। এ সমস্ত অলক্ষিত কাজ নীরবে সম্পন্ন করে শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম (Autonomic Nervous System) বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।