
৩০ বছরের সেরা সূর্যগ্রহণে মুগ্ধ যুক্তরাজ্য ও ইউরোপ
প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে নাটকীয় সূর্যগ্রহণের সাক্ষী হলো যুক্তরাজ্য ও ইউরোপের কোটি কোটি মানুষ। ‘একবারই মেলে এমন এক প্রজন্মের’ এই মহাজাগতিক ঘটনা লাখ লাখ মানুষ প্রত্যক্ষ করেছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য থেকে যারা এই দৃশ্য দেখেছেন, তারা উপভোগ করেছেন খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। বিটিএস সময় সন্ধ্যা ৭টার কিছু পরই এটির শীর্ষ মুহূর্ত ছিল, যখন বেশির ভাগ মানুষ সূর্যের ৯০ শতাংশেরও বেশি অংশ চাঁদের আড়ালে ঢাকা পড়তে দেখেছেন। তবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের কিছু অংশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সম্পূর্ণ অন্ধকার ও বিস্ময়কর দৃশ্য অনুভব করা গেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অগ্ন্যুৎপাতে পুড়ছে আইসল্যান্ডের গ্রিনদাভিক শহর
আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে আইসল্যান্ডের গ্রিনদাভিক শহরে পুড়ছে একের পর এক ঘরবাড়ি। শহরের ভেতরে ছড়িয়ে পড়েছে লাভা। অগ্ন্যুৎপাতের কারণে আশেপাশের সব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।