২০২৬ ২৭ অর্থবছর
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশ হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে কণ্ঠভোটে এ বাজেট পাস হয়। নতুন বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতির চাপ কমিয়ে সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আগামীকাল থেকে এ-চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। আজ (মঙ্গলবার, ৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজেট এক টাকায় নামলে বিদেশে নামাতে হবে লাল-সবুজের পতাকা: পররাষ্ট্রমন্ত্রী

বাজেট এক টাকায় নামলে বিদেশে নামাতে হবে লাল-সবুজের পতাকা: পররাষ্ট্রমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশের প্রক্রিয়ায় মঞ্জুরি দাবির ওপর দ্বিতীয় দিনের মত ভোটগ্রহণ চলছে জাতীয় সংসদে। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট এক টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব করেছেন বিরোধীদলের সদস্যরা।

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ জোরদারে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমে নতুন এ কর্মসূচি যুক্ত করা হয়েছে।

বাজেটের প্রশংসায় বিএনপি, ‘সংস্কার ছাড়া বাস্তবায়নযোগ্য নয়’-দাবি বিরোধী দলের

বাজেটের প্রশংসায় বিএনপি, ‘সংস্কার ছাড়া বাস্তবায়নযোগ্য নয়’-দাবি বিরোধী দলের

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সময়োপযোগী ও বাস্তবসম্মত বলে অভিহিত করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা। অন্যদিকে, বিরোধী দল বলেছে, জুলাই সনদ অনুযায়ী রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন ছাড়া এই বাজেট কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব নয়।

প্রস্তাবিত বাজেট ঝামেলামুক্ত দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করবে: সংসদে আলোচনা

প্রস্তাবিত বাজেট ঝামেলামুক্ত দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করবে: সংসদে আলোচনা

জাতীয় সংসদে আলোচনায় সদস্যরা বলেছেন, দেশে দেশি ও বিদেশি বিনিয়োগকে ঝামেলামুক্ত করতে প্রস্তাবিত বাজেটে ওয়ান-স্টপ সার্ভিস (একক সেবা) চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আজ (শনিবার, ২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, ‘স্থানীয় ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অপ্রয়োজনীয় জটিলতা ও দীর্ঘসূত্রতা কমাতে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।’

তৃণমূল মানুষের কল্যাণেই এ বাজেট: মীর শাহে আলম

তৃণমূল মানুষের কল্যাণেই এ বাজেট: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বান গয়েশ্বরের

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বান গয়েশ্বরের

সরকারি দলের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের প্রতি জোরালো সমর্থন জানিয়ে বলেছেন, এ বাজেটে সরকারের উন্নয়ন দর্শনের প্রতিফলন ঘটেছে। তবে, দুর্নীতি দমন এবং কার্যকর বাস্তবায়নের ওপরই বাজেটের সাফল্য নির্ভর করবে।

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি জয়নুল আবদিন ফারুকের

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি জয়নুল আবদিন ফারুকের

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জন্য অর্থমন্ত্রীর প্রতি জোর দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। আজ (শনিবার, ২৭ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

কারিগরি উপবৃত্তি কার্যক্রমে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির আবেদন আহ্বান

কারিগরি উপবৃত্তি কার্যক্রমে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির আবেদন আহ্বান

২০২৬-২৭ অর্থবছরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের চলমান উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রমে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ জুন) কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি শাখার জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।

নতুন বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা দোকান মালিক সমিতির

নতুন বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা দোকান মালিক সমিতির

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানালেও এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও জাতীয় দোকানভিত্তিক ব্যবসায়ী সংগঠনগুলো।

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ১০ অগ্রাধিকার

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে আগামী অর্থবছরের বাজেটে ১০টি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।