পরিবেশবান্ধব নগরীর লক্ষ্যে হেরিটেজ সাইকেল র্যালি
আয়োজিত হলো হেরিটেজ সাইকেল র্যালি। ঢাকা উৎসব উপলক্ষে এ র্যালির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতে অংশ নিয়ে রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রহমান বলেন, মাদকমুক্ত ও সবুজায়ন নগরী গড়তে এমন উদ্যোগ বেশি বেশি নেয়া উচিত। আগামীতে নৌকা বাইচসহ পরিবেশবান্ধব নানা আয়োজনের কথা জানান দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম।