
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন লেবাননের প্রেসিডেন্ট আউন
দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের লক্ষ্যে ওয়াশিংটন সফর করছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। চার দিনের এই সফর শেষ করার আগে আজ (মঙ্গলবার, ২১ জুলাই) তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি সেনা প্রত্যাহারের পর দক্ষিণ লেবাননের শহরে লেবানিজ সেনা মোতায়েন
দক্ষিণ লেবাননের জাওতার আল-গারবিয়েহ শহরে সেনা মোতায়েন শুরু করেছে লেবাননের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে ইসরাইলি বাহিনী ওই এলাকা থেকে সরে যাওয়ার পর এই মোতায়েন করা হলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০ বছর পর হোয়াইট হাউসে লেবাননের রাষ্ট্রপ্রধান; ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা
ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে এ সপ্তাহেই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন লেবানিজ প্রেসিডেন্ট জোসেফ আউন। গত বছর লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি দেশটির যুক্তরাষ্ট্র-সমর্থিত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম লেবাননের কোনো রাষ্ট্রপ্রধান হোয়াইট হাউস সফর করছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।