হাতিয়া
ফেরি চালু, অপরিকল্পিত অবকাঠামোতে তবু কমেনি দুর্ভোগ হাতিয়াবাসীর

ফেরি চালু, অপরিকল্পিত অবকাঠামোতে তবু কমেনি দুর্ভোগ হাতিয়াবাসীর

দেশের দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া। দীর্ঘদিন ঝুঁকি নিয়ে নৌকা ও স্পিড বোটে মানুষ পারাপার হলেও নোয়াখালী-হাতিয়া রুটে ফেরি চালুর মাধ্যমে খুলেছে সম্ভাবনার দুয়ার । তবে, অপরিকল্পিত ফেরিঘাট নির্মাণে সামান্য জোয়ারেই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। দুর্যোগে ফেরি রাখার জন্য নেই নিরাপদ জোন।

টানা বর্ষণ ও জোয়ারে প্লাবিত হাতিয়ার নিম্নাঞ্চল, বিপর্যস্ত জনজীবন

টানা বর্ষণ ও জোয়ারে প্লাবিত হাতিয়ার নিম্নাঞ্চল, বিপর্যস্ত জনজীবন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গত কয়েকদিনের টানা বর্ষণ ও জোয়ারে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকার মানুষের জনজীবন।

বৈরী আবহাওয়ায় ২ দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় ২ দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট–নলচিরা নৌরুটে টানা দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন, চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ব্যবসায়ীরা।

হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে অবৈধ মজুতকৃত ডিজেলসহ একজন আটক

হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে অবৈধ মজুতকৃত ডিজেলসহ একজন আটক

হাতিয়ায় ধারাবাহিক অভিযানে অবৈধভাবে মজুতকৃত ডিজেলসহ একজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ (শনিবার, ২৫ এপ্রিল) নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ এবং ১ জনকে আটক করা হয়েছে।

হাতিয়া থেকে ঢাকাগামী লঞ্চে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

হাতিয়া থেকে ঢাকাগামী লঞ্চে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী লঞ্চের কেবিনে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) ভুক্তভোগীর ভাই রাজধানীর কোতোয়ালি থানায় দু’জনকে আসামি করে মামলা দায়ের করলে ওই দিনই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

হান্নান মাসউদের পথ সভায় হামলার অভিযোগ, আহত ৩

হান্নান মাসউদের পথ সভায় হামলার অভিযোগ, আহত ৩

নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথ সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিম্নচাপের প্রভাবে উত্তাল মেঘনা; হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ

নিম্নচাপের প্রভাবে উত্তাল মেঘনা; হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ

নিম্নচাপের প্রভাবে আজ (শুক্রবার, ২৪ জুলাই) বেলা ১১ টার পর থেকে মেঘনা নদী উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিক সময় থেকে এক থেকে দুই ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদী উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নদীতে মাছ ধরার নৌকাগুলো দুপুরের পর থেকে নদীর পাড়ে ভিড়তে শুরু করেছে।

হাতিয়ায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

হাতিয়ায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একপক্ষের ঈদ পুনর্মিলনী সমাবেশে যাওয়ার পথে অন্য পক্ষের হামলা ও উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল (মঙ্গলবার, ১০ জুন) সন্ধ্যায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের বলীর পুলের পশ্চিম পাশে রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

যৌথ বাহিনীর অভিযানে হাতিয়ায় চিহ্নিত সন্ত্রাসীসহ আটক ৫

যৌথ বাহিনীর অভিযানে হাতিয়ায় চিহ্নিত সন্ত্রাসীসহ আটক ৫

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে নৌকা ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সাথে থাকা ২ জেলে এখনো নিখোঁজ রয়েছে। এই ঘটনায় ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) রাত ৪টার দিকে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

হাতিয়ায় চরের পলি মাটিকে আটকা বিশাল তিমি

হাতিয়ায় চরের পলি মাটিকে আটকা বিশাল তিমি

নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের সঙ্গে আসা একটি বিশাল আকৃতির তিমি মাছ নতুন চরের পলিতে আটকা পড়েছে। পরে সেটিকে স্থানীয় জেলের দড়ি দিয়ে বেঁধে টেনে নদীর পানিতে ছেড়ে দেন। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় ওই ঘটনা ঘটে।

বৈরি আবহাওয়ায় হাতিয়ার সাথে সারাদেশের নৌ চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ায় হাতিয়ার সাথে সারাদেশের নৌ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয়। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়ার পর থেকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী উত্তাল হতে শুরু করে। নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করে। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সাথে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।