নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
নেত্রকোণার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ও মারামারির ঘটনায় বাবুল মিয়া (৬২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ (রোববার, ১৭ মে) সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামের ধানখেতে এ ঘটনা ঘটে।