
টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা করতো মিজানুর, অর্ধশতাধিক মানুষ সর্বস্বান্ত
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিজেকে তান্ত্রিক ও কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেম পরিচয় দিয়ে প্রতারণা করতেন জামালপুরের মিজানুর রহমান। টিকটক একাউন্টে তান্ত্রিক গুরু জীবন কবিরাজ। চটকদার ভিডিওতে প্রতারণা শিকার অর্ধশত মানুষ। কেউ হয়েছেন সর্বস্বান্ত।

১৮ মাস পর নিঝুম হত্যা মামলার রহস্য ভেদ, প্রেমিক গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোঁজ হওয়ার ১৮ মাস পর কিশোরী নিঝুম খাতুনের (১৭) অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা সাইবার ইনভেস্টিগেশন সেল। এ ঘটনায় জড়িত অভিযোগে প্রেমিক মাশরিকুল রহমান জিমকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ধোবাউড়ায় শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা: আদালতে ২ যুবকের স্বীকারোক্তি
আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা
ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছর বয়সী শিশু নিছামনিকে গণধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি আরিফ ও রাকিব নামের দুই যুবক। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দুপুরে তাদের আদালতে আনা হয়। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

২০১৮ সালের নির্বাচন প্রহসনের ছিল—স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন প্রহসনের নির্বাচন ছিল বলে দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা। আজ (মঙ্গলবার, ১ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্য: গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শিক্ষার্থীদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (শুক্রবার, ২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ নির্দেশ দেয়া হয়েছে।