লাতিন আমেরিকায় মাদক চক্রের ওপর স্থল হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌকায় চালানো বিমান হামলার অভিযান আরও বিস্তৃত করে এবার লাতিন আমেরিকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থল হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পানামায় এক সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দিয়েছেন। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।