লোহিত সাগরে সৌদি ট্যাংকারে হামলার দাবি হুতিদের, বৈশ্বিক তেল সরবরাহে নতুন সংকট
সৌদি আরবের ওপর নৌ অবরোধের অংশ হিসেবে লোহিত সাগরে দুটি সৌদি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) তারা এ কথা জানিয়েছে। এতে বৈশ্বিক তেল সরবরাহে নতুন সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে ইরান হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।