Recent event
সেন্টমার্টিন রুট
সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা, অফ-সিজনে কারা এবং কীভাবে যেতে পারবেন? জেনে নিন

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা, অফ-সিজনে কারা এবং কীভাবে যেতে পারবেন? জেনে নিন

পর্যটন মৌসুমে (Tourism season) বিরতি দিয়ে গত (রোববার, ০১ ফেব্রুয়ারি) থেকে টানা ৯ মাসের জন্য পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ মাস টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ (Tourist ship) চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে জরুরি প্রয়োজনে এবং বিশেষ পেশার মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে যাতায়াতের বিশেষ সুযোগ রাখা হয়েছে।

সেন্টমার্টিন যেতে চান, কোথায় মিলবে ট্রাভেল পাশ?

সেন্টমার্টিন যেতে চান, কোথায় মিলবে ট্রাভেল পাশ?

প্রবাল প্রাচীর ঘেরা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিন (St. Martin's Island)। এখন থেকে এই স্বর্গীয় দ্বীপটি ভ্রমণ করতে হলে পর্যটকদের জন্য ট্রাভেল পাশ (Travel Pass) সংগ্রহ করা বাধ্যতামূলক। পরিবেশ সুরক্ষার স্বার্থে এই নতুন বিধি আরোপ করা হয়েছে, যার ফলে ট্রাভেল পাশ ছাড়া কেউ আর সেন্টমার্টি দ্বীপে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। সেন্টমার্টিন ট্রাভেল পাশ (St. Martin's Travel Pass) ব্যবস্থার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে দ্বীপে প্রবেশকারী পর্যটকদের ওপর আরোপ করা হয়েছে প্লাস্টিক নিষেধাজ্ঞা।

ভ্রমণ বিধিনিষেধে ক্ষতির মুখে সেন্টমার্টিনের পর্যটন শিল্প, দাবি ব্যবসায়ীদের

ভ্রমণ বিধিনিষেধে ক্ষতির মুখে সেন্টমার্টিনের পর্যটন শিল্প, দাবি ব্যবসায়ীদের

মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতায় গেল ২ বছর টেকনাফ-সেন্টমার্টিন রুটে বন্ধ জাহাজ চলাচল। ইনানী জেটিঘাট থেকেও এ বছর জাহাজ চলাচল শুরু হয়নি। এদিকে পরিবেশ রক্ষায় দ্বীপ ভ্রমণে বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে সরকার। এমন অবস্থায়, ক্ষতির মুখে পড়া পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, পরিবেশের পাশাপাশি পর্যটন শিল্পকেও রক্ষার উদ্যোগ নিতে হবে।