সেন্টকম
হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ বলে দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ বলে দাবি ট্রাম্পের

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখতে শুরু করেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনী জনসভায় গতকাল (শুক্রবার, ২১ আগস্ট) তিনি এ কথা বলেন। একই সঙ্গে বক্তব্য দেয়ার একপর্যায়ে ইরানকে ফের বোমা মারার বিষয়টি নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েনের কথা জানালো সেন্টকম

মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েনের কথা জানালো সেন্টকম

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে ‘ইউএসএস লিংকন’-এ থাকা মার্কিন সেনাসদস্যদের দীর্ঘ মোতায়েন নিয়ে সংকট তৈরি হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৩৮; আহত চারশোর বেশি

মার্কিন হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৩৮; আহত চারশোর বেশি

ইরানের একাধিক প্রদেশে অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের রাতভর চালানো হামলায় ৮ জন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত আনাদোলুর এ তথ্য জানিয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা; মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা; মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা আঘাত

ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ পুনর্বহালের পর বুধবার দেশটির উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে দুই দফায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হেনেছে ইরান। আমেরিকার সঙ্গে এই সংঘাতকে ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধ’ বলে অভিহিত করেছে তেহরান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজের কাছে গ্রেটার তুম্ব দ্বীপে হামলা চালানোর দাবি সেন্টকমের

হরমুজের কাছে গ্রেটার তুম্ব দ্বীপে হামলা চালানোর দাবি সেন্টকমের

হরমুজ প্রণালির কাছে অবস্থিত গ্রেটার তুম্ব দ্বীপে ইরানি সামরিক স্থাপনার ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইরানের নিয়ন্ত্রণে থাকা এই দ্বীপটির মালিকানা দাবি করে থাকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রথমবার যুদ্ধে সি-ড্রোন ব্যবহার যুক্তরাষ্ট্রের; নিশানায় ইরানের বন্দর আব্বাস নৌঘাঁটি

প্রথমবার যুদ্ধে সি-ড্রোন ব্যবহার যুক্তরাষ্ট্রের; নিশানায় ইরানের বন্দর আব্বাস নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধে চালকবিহীন জলযান বা সি-ড্রোন ব্যবহার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত সোমবার ইরানের বন্দর আব্বাস নৌঘাঁটিতে একটি সাবমেরিন ও জাহাজ রক্ষণাবেক্ষণ স্থাপনায় তিনটি একমুখী ‘কোরসায়ার’ সি-ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। নৌযুদ্ধের ক্ষেত্রে এটি একটি বড় মাইলফলক। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘পিকঅ্যাক্স পর্বত’ কী? ইরানের গোপন পরমাণু স্থাপনা ঘিরে নতুন উত্তেজনা

‘পিকঅ্যাক্স পর্বত’ কী? ইরানের গোপন পরমাণু স্থাপনা ঘিরে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা (US-Iran Military Tensions) বাড়তে থাকায় ইরানের ‘পিকঅ্যাক্স পর্বত’ (Pickaxe Mountain Iran) নামে পরিচিত একটি পারমাণবিক স্থাপনা (Nuclear Facility) আবারও আলোচনায় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সম্প্রতি এই স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করার হুমকি দিয়েছেন। ফলে স্থাপনাটির প্রকৃতি ও গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আল জাজিরার (Al Jazeera) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওমান উপকূলে আক্রান্ত জাহাজের ২৩ নাবিক উদ্ধার; নিখোঁজ ১

ওমান উপকূলে আক্রান্ত জাহাজের ২৩ নাবিক উদ্ধার; নিখোঁজ ১

ওমান উপকূলের কাছে আক্রান্ত কন্টেইনার জাহাজ ‘জিএফএস গ্যালাক্সি’র ২৩ জন নাবিককে আজ (রোববার, ১২ জুলাই) উদ্ধার করা হয়েছে। তবে এক নাবিক এখনো নিখোঁজ রয়েছেন এবং তার সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমান কর্তৃপক্ষ। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা; ১৪০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা; ১৪০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে আরও ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত এক সপ্তাহে ইরানে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা। আজ (রোববার, ১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে মার্কিন হামলায় বিমানবন্দরের ফায়ারফাইটার নিহত

ইরানে মার্কিন হামলায় বিমানবন্দরের ফায়ারফাইটার নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশাহরের একটি বিমানবন্দরের স্থাপনায় আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের হামলায় একজন ফায়ারফাইটার বা অগ্নিনির্বাপণকর্মী নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা; বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি তেহরানের

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা; বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি তেহরানের

ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থানে বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে ৮০ এর বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার দাবি সেন্টকমের

ইরানে ৮০ এর বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার দাবি সেন্টকমের

যুদ্ধবিরতি চলমান থাকলেও আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড ইউনিট (সেন্টকম) এ দাবি জানিয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে একাধিক শহরে মার্কিন বাহিনী বোমাবর্ষণ করেছে বলে জানা গেছে। খবর আল জাজিরার।