
সার্ক পুনরুজ্জীবিত করতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সার্ক পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতিমন্ত্রী বলেন, সার্ক পুনরুজ্জীবিত করা এখন সময়ের দাবি। তবে ভূ রাজনৈতিক কারণে সার্ক পুনরুজ্জীবিতকরণ প্রক্রিয়া দুর্বল হয়ে আছে। দীর্ঘদিনের ভারত-পাকিস্তান উত্তেজনা ঐকমত্যকে আরও কঠিন করে তুলেছে। এসব জটিলতা নিরসন করতে পারে রাজনৈতিক স্বদিচ্ছা।

দারিদ্র্য বিমোচনে সার্কের কার্যক্রম ফের শুরু করতে বাংলাদেশের আহ্বান
মালদ্বীপের মালেতে দারিদ্র্য বিমোচন বিষয়ক বৈঠকে সার্কের কার্যক্রম ফের শুরুর ওপর জোর দিয়েছে বাংলাদেশ। ‘এসডিআর ২০২৫: একটি স্থিতিস্থাপক সার্কের জন্য একত্রে ভবিষ্যৎ গঠন’- প্রতিপাদ্যে দারিদ্র্য বিমোচন বিষয়ে সার্ক আন্তঃসরকার বিশেষজ্ঞ দলের দ্বিতীয় বৈঠকে এ আহ্বান জানায় বাংলাদেশ।

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের
কৃষকদের ঝুঁকি কমাতে জলবায়ু-সহনশীল বিকল্প ফসল ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়ে একটি ওয়েবিনার আয়োজন করেছে সার্ক কৃষি কেন্দ্র। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) অনুষ্ঠিত এ ওয়েবিনারে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দেড় শতাধিক বিশেষজ্ঞ ও অংশীজনেরা অংশ নেন।

খেলোয়াড়দের স্বার্থে সার্ক কোটা বাতিলের দাবি ফুটবলারদের, স্মারকলিপি জমা
খেলোয়াড়দের স্বার্থে সার্ক কোটা বাতিলের দাবি জানিয়েছেন দেশের ফুটবলাররা। সার্ক কোটা বাতিলের দাবিতে গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে একটি স্মারকলিপি জমা দেন আবাহনী-মোহামেডানসহ স্থানীয় ক্লাবের ফুটবলাররা। ফুটবলরাররা মনে করেন, সার্কভুক্ত অঞ্চলে দেশের ফুটবলাররা সুযোগ না পেলেও বাইরের ফুটবলারদের সুযোগ দেয়ার যে নীতি, তা ফেডারেশনের পুনর্মূল্যায়ন করা উচিত।

কীভাবে সার্ককে গতিশীল করা যায়—জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) কীভাবে গতিশীল করা যায়, সে বিষয়ে সংস্থার মহাসচিব মো. গোলাম সারওয়ারের কাছে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সার্কভুক্ত দেশে ব্যবসা সম্প্রসারণ ও যোগাযোগ জোরদারের তাগিদ বাণিজ্য সচিবের
সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক যোগাযোগ জোরদার করার তাগিদ দিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) চার দিনের সাউথ এশিয়া বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার’
সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণে আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার –২০২৫ শীর্ষক মেলার উদ্বোধন হবে। মেলা উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোর একাদশে সর্বোচ্চ ৩ বিদেশির সীমা বেধে দিচ্ছে বাফুফে
ঘরোয়া ফুটবলে বিদেশি নির্ভরতা কমাতে এবার ক্লাবগুলোর একাদশে সর্বোচ্চ ৩ বিদেশির সীমা বেধে দিচ্ছে বাফুফে। তবে সার্কভুক্ত দেশের ফুটবলাররা খেলতে পারবেন লোকাল হিসেবে। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) বাফুফে ভবনে লিগ কমিটির বৈঠক শেষে এসব কথা জানান চেয়ারম্যান ইমরুল হাসান। এদিকে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান প্রতিপক্ষ খুঁজছে বাফুফে।

বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বাংলাদেশ-পাকিস্তান যৌথ উদ্যোগের আহ্বান
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ অনাবিষ্কৃত নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা।

সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আহ্বান প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজওনাল কোঅপারেশনকে (সার্ক) সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আহ্বান জানিয়েছেন।

সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ বাংলাদেশ-পাকিস্তানের
ড. ইউনূসের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর বৈঠক
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ও পাকিস্তান সরকার প্রধান ঐক্যমত পোষণ করেছেন। একই সঙ্গে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি 'নতুন পৃষ্ঠা' খোলা উচিত বলেও মনে করেন পাকিস্তান।