যুদ্ধবিধ্বস্ত তাবরিজ বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা ইরানের
সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে অবশেষে পুনরায় চালু হতে যাচ্ছে উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ আন্তর্জাতিক বিমানবন্দর। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।