৮০০ দৌড়বিদের অংশগ্রহণে কক্সবাজার সৈকতে ‘সামার বীচ রান’ অনুষ্ঠিত
‘রান ফর ব্লু ইকোনোমি’ স্লোগানকে সামনে রেখে দেশের ও বিদেশের দৌড়বিদদের অংশগ্রহণে কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে ‘সামার বীচ রান ২০২৬’। আজ (শনিবার, ৬ জুন) ভোরে এ আয়োজনের উদ্যোগ নেয় রানিং সচেতনতামূলক প্ল্যাটফর্ম কক্সবাজার রানার্স কমিউনিটি এবং রান গ্লোবালি। আয়োজনে সহযোগিতায় ছিলো এস, এস কে উর্মি এবং কক্সবাজার জেলা প্রশাসন।