
লক্ষ্য পূরণ করে দেশে ফিরল বাংলাদেশ, উচ্ছ্বসিত তপু-মোরসালিন
সান মারিনোকে হারিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। লক্ষ্য পূরণ করে ফিরতে পারায় খুশি ম্যাচটিতে জোড়া গোল করা তপু বর্মন। শেখ মোরসালিন মনে করছেন, এমন জয়ের মাধ্যমে ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে খেলার দ্বার উন্মোচন হবে বাংলাদেশের।

‘তপু ম্যাজিকে’ ইউরোপের মাটিতে লাল-সবুজের প্রথম জয়োল্লাস
প্রায় ২৬ বছর পর খেলতে গিয়ে ইউরোপের মাটি জয় করলো তপু-হামজারা। তপু বর্মনের জোড়া গোলে সান মারিনোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুল নেয় বাংলাদেশ। আর এ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অভিষেকেই বাজিমাত করলেন হেডকোচ থমাস ডুলি।

ইউরোপের মাটিতে নতুন পরীক্ষা, সান মারিনোর বিপক্ষে আত্মবিশ্বাসী সাবেক ফুটবলাররা
ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে হামজা-জামালরা। নতুন পরীক্ষার আগে সাবেক খেলোয়াড়রা আস্থা রাখছেন থমাস ডুলির দলের ওপর। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপেরই কোনো দেশের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ ফুটবল দল। দেশের ইতিহাসে অনন্য এ মাইলফলক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক ফুটবলাররা।

ইউরোপীয় দলের বিপক্ষে প্রথম চ্যালেঞ্জে জামাল-ডুলি
ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান মারিনোর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সান মারিনো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। ইউরোপের দলটির সাথে ম্যাচ খেলার আগে আত্মবিশ্বাসী জামাল ভূঁইয়ারা। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামাল জানিয়েছেন দলটির বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

রাতে সান মারিনোর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
সান মারিনোর বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ ( শুক্রবার, ৫ জুন ) রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে সান মারিনোর সেরেভালে শহরের সান মারিনো স্টেডিয়াম।

প্রীতি ম্যাচ খেলতে সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ইউরোপের দেশ সান মারিনোয় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার, ১ জুন) বিকেল সাড়ে ৫টায় সেখানে পৌঁছেছে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক প্রেস বিক্তপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।