কাতার আক্রান্ত হলে ইরানের গ্যাসক্ষেত্রে ‘ভয়াবহ’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, কাতার যদি আক্রান্ত হয় তবে ইরানকে এর জন্য চরম মূল্য দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে তিনি জানান, ইরান যদি ‘বিবেচনাহীনভাবে’ নিরাপরাধ কাতারকে আবারও হামলা চালায়, তখনই ইসরাইল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে পাল্টা আক্রমণ করবে।