মানিকগঞ্জ টিটিসিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক পরিদর্শন
মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) দুপুর ২টার দিকে তিনি প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে বিভিন্ন ট্রেড, ভাষা শিক্ষা কার্যক্রম ও ড্রাইভিং প্রশিক্ষণ ঘুরে দেখেন।