নবম পে-স্কেলের দাবিতে রাজশাহীতে সরকারি কর্মচারীদের মানববন্ধন
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট তারা এ মানববন্ধন করেন।