
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে শিক্ষকের মৃত্যু, গ্রেপ্তার ২
ঢাকার সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে বগুড়ার শিক্ষকের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাব। এক বার্তায় র্যাব-২ জানিয়েছে, প্রধান আসামি পনি ওরফে প্যারা পনিকে তার আরেক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত বাইকটিও উদ্ধার করা হয়েছে।

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক বহন এবং সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন
দীর্ঘ ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিলো। এরপর সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো ৩৪৯ জন সংসদ সদস্যের রায়ের ওপর নির্ভর করে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদের সবাই পেলেন জামায়াত আমিরের ১০ কেজি ‘সারপ্রাইজ’
জাতীয় সংসদ ভবনে আজ এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। কোনো রাজনৈতিক তর্ক-বিতর্ক বা আইন পাশের ব্যস্ততা নয়, বরং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি ‘সারপ্রাইজ’ উপহার ঘিরে মুখরিত ছিল গোটা সংসদ সচিবালয়।

ঋতুপর্ণা চাকমার হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য গৃহ নির্মাণে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

সংসদ ভবনে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল ৭টা ৩০ মিনিটে ঘটিকায় এ জামাত অনুষ্ঠিত হয়।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং পলিটিকাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সংসদ ভবন নিয়মিত পরিদর্শন ও অধিবেশন দেখেছেন শিক্ষার্থীরা
সংসদে শিশুদের জন্য সংরক্ষিত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে স্পিকারকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন একটি পত্র দেন। এরই প্রেক্ষিতে সংসদ ভবন নিয়মিত পরিদর্শন করছেন এবং অধিবেশন দেখেছেন শিক্ষার্থীরা।

সংসদ ভবনের ক্যামেরা কেনাকাটায় দুর্নীতি হয়নি: সংসদের হুইপ
সংসদ ভবনের ক্যামেরা কেনাকাটায় কোনো আর্থিক দুর্নীতি হয়নি, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে তথ্যের গড়মিল আছে বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার
উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ (রবিবার, ১৯ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে নিজ এলাকার ১৫ সদস্যের ইমাম প্রতিনিধিদল তার সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বিকেল ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।