কাঁচামাল আমদানিতে কর প্রত্যাহারের দাবি বিটিএমএর
শিল্পের কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। আজ (শনিবার, ২০ জুন) রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।