বিটিএমএ বলছে, মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হলে একদিকে যেমন বন্ড সুবিধার অপব্যবহার বাড়বে, অপরদিকে বাজারে অসম প্রতিযোগিতার ঝুঁকি বাড়বে। এলডিসি উত্তরণ পরবর্তী রপ্তানি সক্ষমতা ও স্থানীয় শিল্প সুরক্ষায় মূল্য সংযোজন শর্ত বহাল রাখা জরুরি বলে মনে করে বিটিএমএ।
আরও পড়ুন:
দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে প্রাইমারি টেক্সটাইল শিল্পের করপোরেট করহার ২০৩০ সাল পর্যন্ত ১২ শতাংশে নামিয়ে আনার দাবিও জানিয়েছে সংগঠনটি। বাজেটে রপ্তানির বিপরীতে নগদ সহায়তার ওপর কর ৫ শতাংশে নামিয়েছে সরকার। তবে বিটিএমএর দাবি, নগদ সহায়তার ওপর সম্পূর্ণ কর প্রত্যাহারের।





