কুষ্টিয়ায় নছিমন উল্টে নিহত ১
কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন উল্টে জব্বার আলী মোল্লা (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার আলী মোল্লা উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মোল্লাপাড়া গ্রামের মো. খোসবার আলী মোল্লার ছেলে।