পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার মথুরাপুর পশুহাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া মাঠের একটি ব্রিজের কাছে গরুবোঝাই তিন চাকার নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন জব্বার আলী।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’





