
রাজধানীর জুরাইন কবরস্থানে নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর শ্যামপুরের জুরাইন কবরস্থানে কাগজের কার্টনের ভেতর থেকে অজ্ঞাত একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে কবরস্থানের ভেতর থেকে শ্যামপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রাণ সঞ্চার করছে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প
বিশ্বের অধিকাংশ আয়ু ফুরানো জাহাজের গল্প শেষ হয় বাংলাদেশে, এরপর খণ্ডবিখণ্ড হয়ে এসব জাহাজ প্রাণ সঞ্চার করে দেশের ছোট-বড় অসংখ্য শিল্প আর অর্থনৈতিক কর্মকাণ্ডে। আর এর ওপর নির্ভর করে আবর্তিত হয় প্রায় লক্ষ কোটি টাকার অর্থনীতি। কিন্তু হালে ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজভাঙ্গা শিল্প। শীর্ষস্থান টিকিয়ে রাখতে তাই, নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা চান ব্যবসায়ীদের।

দক্ষিণ সিটির মান্ডা খাল পুনঃখনন কাজ শুরু
প্রকল্প অনুমোদনের দেড় বছর পর প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে রাজধানীর মান্ডা খাল পুন:খনন ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্থায়ীভাবে খালের দখল ও দূষণ ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মান্ডা খাল ছাড়াও পরবর্তীতে কালুনগর ও শ্যামপুর খালেও একইভাবে সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

পুরান ঢাকা থেকে গুদাম স্থানান্তর, ট্রেড লাইসেন্স দিল ডিএসিসি
নিমতলী ও চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে শ্যামপুরে স্থানান্তরিত হওয়ায় রাসায়নিক গুদাম (কেমিক্যাল গোডাউন) হিসেবে একটি প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স প্রদান করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।