শ্বাসকষ্টজনিত রোগ

ইন্দোনেশিয়ায় দাবানলের প্রভাব: বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ, ২০ শতাংশই শিশু
আগ্নেয়গিরি ও দাবানলের প্রভাবে বিষাক্ত বাতাসে শ্বাসকষ্টজনিত রোগ বেড়েছে ইন্দোনেশিয়ায়। দাবানলের কারণে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের প্রায় ২০ শতাংশই শিশু। গেল আগস্ট মাসে প্রাণ হারিয়েছে ১৭শ' মানুষ। ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠেছে সিঙ্গাপুরের বাতাস। এদিকে, ইকুয়েডরের কুইটো অঞ্চলের দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকায়। দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কিছু অংশ খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বরিশালে শিশুদের ঠান্ডাজনিত রোগ বাড়ছে
বরিশালে বাড়ছে শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে শয্যার তুলনায় রোগীর চাপ বাড়ায় চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। অন্যদিকে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। তবে সংকট থাকলেও রোগীদের সব ধরনের সেবা দেয়া হচ্ছে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।