
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা সিটিতে একটা মাল্টি মোডাম যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে সমন্বিতভাবে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সে পদক্ষেপের অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা কী হতে পারে, তা পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঢাকা সিটিসহ সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণ অথবা পরিচালনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নির্দেশনা আসবে।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, সংসদে জানালেন নৌমন্ত্রী
২০২৯ সালের মধ্যে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (সোমবার, ১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতায় সড়কমন্ত্রীর কৃতজ্ঞতা
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম লন্ডনে যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক মন্ত্রী হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসময় মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম: সেতুমন্ত্রী
ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমের গণ্ডি পেরিয়ে বর্তমান সময় অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণ, দেখা, জানা এবং সম্পৃক্ত থাকার প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এই পরিবর্তনের সঙ্গে তরুণ ও আগামী প্রজন্ম সবচেয়ে সফলভাবে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।

আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল চালু হচ্ছে: রেলমন্ত্রী
আগামী আগস্ট মাসে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ (শনিবার, ২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেয়া হয়েছে: সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
রাজধানী ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

বিরোধী এমপিরা কোন বিধিতে কী বলতে হয়, তা অনেক সময় জানেন না: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচনের আগে যাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হয়, তারা রাজনৈতিকভাবে ব্যর্থ। জনগণ বিভ্রান্ত হয়নি বলেই ছাব্বিশের নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।

পাচার-ভর্তুকি এড়াতেই তেলের দাম বাড়ানো হয়েছে: সড়ক পরিবহনমন্ত্রী
পাচার ও ভর্তুকি এড়াতেই তেলের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। জানান, তেলের দাম কমলেই ভাড়া কমে যাবে। আর গ্যাসচালিত বাসে বেশি টাকা নিলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে রাজধানীতে আলাদা দুই অনুষ্ঠানে নগরী নিয়ে নানা পরিকল্পনার কথা জানান দুই সিটি করপোরেশনের প্রশাসক।

ঢাকায় ধারণক্ষমতার ৩-৪ গুণ মানুষ বসবাস করায় কাজে ব্যত্যয় ঘটে: মন্ত্রী রবিউল
ঢাকা সিটিতে ধারণক্ষমতার তিন থেকে চারগুণ মানুষ বসবাস করে। ফলে সিটি করপোরেশনের কাজে কিছুটা ব্যত্যয় ঘটে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

‘চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেয়ার পরিকল্পনা নেই’
চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেয়ার বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ (বুধবার, ২২ এপ্রিল) সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সদস্য মো. শাহাদাত হোসেনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

হরমুজ প্রণালি পার হতে না পারা জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হলেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। মন্ত্রী জানান, হরমুজ প্রণালি পার হতে না পারা বাংলাদেশি জাহাজ ‘জয়যাত্রা’ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে।