
ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার, ২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণ: ৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত দেব চন্দ্র দাসকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।

ধোবাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরও ২ আসামি আদালতে
ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছর বয়সী শিশু নিছামনিকে গণধর্ষণের পর নদীতে ফেলে হত্যা মামলার আসামি সায়েম ও মারুফকে আদালতে তোলা হয়েছে। আজ (বুধবার, ১৭ জুন) বিকাল সাড়ে চারটার দিকে কড়া নিরাপত্তায় তাদের আদালতে আনা হয়। এনিয়ে এ নৃশংস ঘটনায় জড়িত চারজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামের শিশু ধর্ষণের ঘটনায় আগামীকাল চার্জ গঠন
চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি মনিরের বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আদালত। আজ (সোমবার, ৮ জুন) সকালে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত অভিযোগ আমলে নেন। আগামীকাল এ অভিযোগের চার্জ গঠন করা হবে।

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
মানিকগঞ্জের সাটুরিয়ায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধির মনিদাস (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২ জুন) দুপুরে তাকে আদালতে নেয়া হয়। এর আগে, গতকাল রাতে তাকে এলাকা থেকে আটক করে পুলিশ।

রাষ্ট্র ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা বন্ধে মদদ দেয় কেন—প্রশ্ন রুমিনের
যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে পারে না, সেই রাষ্ট্র কীভাবে সিনেমা প্রদর্শন বন্ধে মদদ দেয়—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সেই সিনেমা কেন বন্ধ করে দেয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র দুর্নীতি, টাকা পাচার আর ব্যাংক লুট বন্ধ করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়?

হবিগঞ্জে ৯ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ২৫ মে) বিকালে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

দেশের ইতিহাসে প্রথম: ২৯ কার্যদিবসে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ
মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন (২৩) নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিচারিক ইতিহাসে এ প্রথম মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে সশরীর ও ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে এ ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো।

গাজীপুরে শিশুকে ধর্ষণ-ছবি ধারণের অভিযোগে গ্রেপ্তার ফুফা
গাজীপুর মহানগরীতে ৯ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম খান ভুক্তভোগী শিশুর আপন ফুফুর স্বামী।

বান্দরবানে শিশুকে ধর্ষণের অভিযোগ; বিচারের দাবিতে থানা ঘেরাও
বান্দরবানের থানচিতে পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিজয় বড়ুয়া (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তকে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। তবে পরে এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় পৃথক তিনটি ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। নগরীর বয়েজিদ, আগ্রাবাদ ও খুলশী আমবাগান এলাকায় এসব ঘটনা ঘটে।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ২
চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় তিন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ২২ মে) বিকেলে নগরের আগ্রাবাদ থেকে একজন ও গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) রাতে বায়েজিদ থেকে একজনকে আটক করা হয়।