Recent event
শপথগ্রহণ
শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

শপথের জন্য প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন।

শপথ অনুষ্ঠানে জুবাইদা-জাইমা

শপথ অনুষ্ঠানে জুবাইদা-জাইমা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মন্ত্রিসভার শপথ গ্রহণ ঘিরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

মন্ত্রিসভার শপথ গ্রহণ ঘিরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ শেষ হয়েছে। সকাল ১০টায় শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ লক্ষ্যে সংসদ ভবন এলাকার নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।