র‍্যাম
নতুন স্মার্টফোন কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

নতুন স্মার্টফোন কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

বর্তমান বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের স্মার্টফোনের ভিড়ে নিজের জন্য সঠিক ডিভাইসটি বেছে নেওয়া মোটেও সহজ কাজ নয়। অনেকেই শুধুমাত্র আকর্ষণীয় ডিজাইন (Attractive Design) বা চটকদার বিজ্ঞাপনের প্রভাবে ফোন কিনে পরবর্তীতে পস্তাতে হন। তাই একটি নতুন স্মার্টফোন কেনার আগে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এর ভেতরের হার্ডওয়্যার, রিয়েল-লাইফ পারফরম্যান্স এবং ভবিষ্যৎ উপযোগিতার দিকগুলো খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত।

কম্পিউটারের যন্ত্রাংশের দাম চড়া: প্রসেসর, মাদারবোর্ড ও র‍্যামের বাজার অস্থির

কম্পিউটারের যন্ত্রাংশের দাম চড়া: প্রসেসর, মাদারবোর্ড ও র‍্যামের বাজার অস্থির

চলতি সপ্তাহে রাজধানীর কম্পিউটার বাজারে প্রসেসর (Processor), মাদারবোর্ড (Motherboard) ও র‍্যামের (RAM) দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন কম্পিউটার মার্কেট  (Computer Hardware Price Update 2026) ঘুরে দেখা গেছে, মডেলভেদে প্রসেসরের দাম ৩০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মাদারবোর্ডের দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। এছাড়া গেমিং ও উচ্চক্ষমতার কম্পিউটারের (High-performance PC) চাহিদা বাড়ায় আরজিবি মডেলের র‍্যামের (RGB RAM) ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে, যার ফলে এগুলোর দামও ঊর্ধ্বমুখী।

বৈশ্বিক মেমোরি চিপ সংকট: স্মার্টফোন ও কম্পিউটারের দাম ২০ শতাংশ বাড়ার আশঙ্কা

বৈশ্বিক মেমোরি চিপ সংকট: স্মার্টফোন ও কম্পিউটারের দাম ২০ শতাংশ বাড়ার আশঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা ক্রমশ দ্রুত বাড়ায় স্মার্টফোন, কম্পিউটার ও গৃহস্থালি ইলেকট্রনিকস পণ্যের দাম চলতি বছর প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। একইসঙ্গে ডেল, লেনোভো, রাস্পবেরি পাই ও শাওমির মতো প্রতিষ্ঠানগুলো মেমোরি চিপের ঘাটতির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কাও জানিয়েছে।