
‘রোহিঙ্গা সন্ত্রাসী’ প্রতিপক্ষের গুলিতে নিহত, আহত ২
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা সন্ত্রাসী (এআরও গ্রুপের নেতা) আব্দুল হালিম নামে একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৫ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে উখিয়া নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৭ এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে একজন নিহত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গুলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই মোহাম্মদ কামাল বলে জানা গেছে।

টিটিপি সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা ক্যাম্পে যুবক গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদ উল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামের প্রাদুর্ভাবে চাপে হাসপাতালের সেবা, সিট সংকটে বাড়ছে চিকিৎসা চ্যালেঞ্জ
দেশে ক্রমশই বাড়ছে হামের প্রাদুর্ভাব। তবে হাসপাতালে চাহিদা অনুযায়ী সিট ও আইশোলেশন ব্যবস্থা না থাকায় বাড়ছে চ্যালেঞ্জ। সরকার টিকাদান কর্মসূচি হাতে নিলেও বিশেষজ্ঞরা বলছেন, উপজেলা পর্যন্ত নিশ্চিত করতে হবে চিকিৎসা সেবা। বাড়ি বাড়ি গিয়ে আলাদা করতে হবে আক্রান্তদের।

কক্সবাজারে দুর্ঘটনার কবলে গাড়িবহর, ঠিকঠাক আছেন ওজিল
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার ফেরার পথে বিশ্বকাপ জয়ী জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারি গাড়ির বহর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। তবে তাদের বহনকারি গাড়ি অক্ষত রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ৪৪৮ ঘর ও ১০টি স্কুল
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৪৮টি ঘর, ১০টি স্কুল, ২টি মসজিদ ও একটি মক্তব পুড়ে গেছে। গতকাল (সোমবার, ১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।

তহবিল সংকটে রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্যসেবা বন্ধের শঙ্কা
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য চলতি বছর জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান করা হয়েছিল ৪০০ থেকে ৬০০ মিলিয়ন ডলার, কিন্তু মিলেছে চাহিদার মাত্র ৩৫ শতাংশ। ফলে সেপ্টেম্বরেই স্বাস্থ্যসেবা আর ডিসেম্বরে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য সহায়তা। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে।

চারদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব
চারদিনের সফর শেষে আজ (রোববার, ১ মার্চ) ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ সকাল ৯টা ৫৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন। আজ (শুক্রবার, ১৪ মার্চ) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গাদের সঙ্গে তারা ইফতার করেন।

জাতিসংঘ মহাসচিবের কাছে গণহত্যার বিচার চাইলেন রোহিঙ্গারা
জাতিসংঘ মহাসচিবের কাছে রাখাইন গণহত্যার বিচার চাইলেন রোহিঙ্গারা। দেশে ফেরার আকুতি জানিয়েছেন তারা। কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তাদের কথা তুলে ধরেন রোহিঙ্গারা।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল (সোমবার) ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সে এই ঘটনা ঘটে।