
সৌদি-হুথি সংঘাত: মক্কা-মদিনা বাদে সব বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার হুমকি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরদিন দেশটির সব বিমানবন্দর ও আকাশসীমা এড়িয়ে চলার জন্য বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা, যাত্রী ও বিমানবন্দরকর্মীদের প্রতি নতুন করে কঠোর সতর্কতা জারি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি পবিত্র মক্কা ও মদিনা ছাড়া সৌদির বাকি সব বিমানবন্দর তাদের বাহিনীর ‘সামরিক অভিযানের ক্ষেত্র’ বলে ঘোষণা দেয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদ বিমানবন্দরে হামলার পর বন্ধ সব কার্যক্রম, আহত ৩০৯
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০৯ জন। আজ (শনিবার, ১০ অক্টোবর) এর এই হামলার পর বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলোচনার মাধ্যমে বিশ্বে শান্তি ফেরানোর আহ্বান শফিকুর রহমানের
রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হামলা-পাল্টা হামলায় বিশ্ব অনিরাপদ হয়ে উঠছে উল্লেখ করে আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

হুথি হামলার ধকল কাটিয়ে চালু হল রিয়াদ বিমানবন্দর, ফ্লাইট চলাচল স্বাভাবিক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ধকল কাটিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) ওই হামলায় এক বৈমানিকসহ অন্তত ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা; সৌদিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে ছড়িয়ে পড়া যুদ্ধের মধ্যে সৌদি আরবের আকাশপথ কার্যত অচল করে দেয়ার হুমকি দিয়ে দেশটির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। গত বৃহস্পতিবারের এই হামলায় ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।