রিকন্ডিশন্ড ল্যাপটপে ঝুঁকছে ক্রেতারা; উদ্বেগ পণ্যের মান নিয়ে
রাজধানীর প্রযুক্তির বাজারে বাড়ছে রিকন্ডিশন্ড ল্যাপটপের চাহিদা। নতুন ডিভাইসের চড়ামূল্যের কারণে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও অনলাইন উদ্যোক্তাদের বড় ভরসা এখন এ বাজার। তবে বাজার বড় হওয়ার সঙ্গে সঙ্গে পণ্যের প্রকৃত অবস্থা ও যন্ত্রাংশের মান নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে উদ্বেগ। ব্যবসায়ীরা বলছেন, চোরাই বা নকল পণ্য নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি দপ্তরেও এ ল্যাপটপ ব্যবহার বাড়ানো গেলে কমবে ই-বর্জ্য ও ব্যয়।