
কোরিয়াগামী কর্মীর সঙ্গে ১৬ লাখ টাকা প্রতারণার চেষ্টা চক্রের মূলহোতা আটক
সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী প্রেরণের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং রাজশাহী জেলা প্রশাসনের যৌথ অভিযানে এক প্রতারক চক্রের মূলহোতাকে আটক করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দুপুরে রাজশাহীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া আমচত্বর মোড় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

জাহাজের আগুনকে নাশকতা মনে করছে কতৃর্পক্ষ, তদন্তে ৮ সদস্যের কমিটি
মাত্র চার দিনের ব্যবধানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুইটি জাহাজে আগুনের ঘটনাকে নাশকতা বলে মনে করছেন কতৃর্পক্ষ। দুর্ঘটনার আগে বন্দরের সিসিটিভি ও ভিটিএমএস এ ধারণ করা কিছু ভিডিও ফুটেজ দেখে এই আশঙ্কা করছেন কতৃর্পক্ষ। আর এর তদন্তের জন্য আট সদস্যের কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। এদিকে, শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে বিস্ফোরণে জাহাজের উপরে ডেকে বি ফোর পিক স্টোরে আগুন লাগলেও জাহাজে থাকা জ্বালানি তেল অক্ষত আছে।