‘সম্মান হানির’ অভিযোগে পুত্রবধূর রাজকীয় খেতাব কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান
ব্রুনাইয়ের সুলতান তার পুত্রবধূর সব রাজকীয় খেতাব কেড়ে নিয়েছেন। রাজপরিবারের একজন সদস্য হিসেবে তার আচরণ ‘শোভনীয় নয়’ বলে অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রুনাই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় চলতি মাসের শুরুতে নিশ্চিত করেছে, সুলতান হাসানাল বলকিয়াহর একটি ফরমান জারির পর ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হিসেবে এই খেতাবগুলো বাতিল করা হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।