পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় আশিকুর রহমান আশিক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ২৯ মে) সকাল ১০টার দিকে ঈশ্বরদী-ঢালারচর রেলরুটের কালিকাপুর এলাকায় ১৭ নম্বর রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের দেওয়ান দিকশাইল উত্তর পাড়া গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে।