
ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত, চালক আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ (বুধবার, ৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শের মোহাম্মদের বাড়ি উপজেলার চরধরমপুর গ্রামে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

মেহেরপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
মেহেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় শোভন (১৮) ও নয়ন (১৮) নামের দুই যুবক নিহত হয়েছে। আজ (শুক্রবার, ২২ মে) রাত ৯ টায় মেহেরপুর মুজিবনগর সড়কের বন্দর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, আহত ২
চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসার শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।