
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের প্রস্তাব
স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন এমপি নাসের
মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নাসের রহমান। আজ (সোমবার, ১৩ এপ্রিল ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের কাছে দেয়া এক আনুষ্ঠানিক ডিও লেটারে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নেই শিশু আইসিইউ, বিপাকে অভিভাবকরা
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আইসিইউ না থাকায় বিপাকে পড়েছেন রোগীর অবিভাবকরা। এ কারণে ঢাকায় পাঠানো হচ্ছে ক্রিটিক্যাল রোগিদের।

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক কাউন্সিলর
ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুর ২টার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে নতুন আরও ২৫ জন শিশু। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪ জন প্রাপ্ত বয়স্ক রোগী। আজ (শনিবার, ৪ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে সর্বমোট ভর্তি আছে ১৪৯ জন আর চিকিৎসা নিয়ে ফিরেছে ৩ জন শিশু।

সংকটে ধুঁকছে মেডিকেল কলেজগুলো; নতুন প্রতিষ্ঠান স্থাপন যুক্তিসঙ্গত?
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়া সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলো ধুঁকছে নানা সংকটে। দক্ষ শিক্ষক, স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এসব মেডিকেল কলেজের। এমন পরিস্থিতিতে নতুন মেডিকেল কলেজ স্থাপনে প্রতিশ্রুতি দিচ্ছেন জনপ্রতিনিধিরা। তবে মান নিশ্চিত না করে নতুন মেডিকেল কলেজ স্থাপনের পক্ষে নন বিশেষজ্ঞরা।

দেশে আর কোনো মেডিকেল কলেজ করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
দেশে নতুন করে আর কোনো মেডিকেল কলেজ করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (রোববার, ১ মার্চ) সকালে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগাম শেষে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান
চট্টগ্রাম সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) ক্যাম্পাসের এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান।

মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় থানা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক সাব্বির আহমেদের (২৭) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি মেডিকেলে আসন কমিয়ে পুনর্বিন্যাস, কোন কলেজে কত
দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজের আসন সংখ্যা পুনর্বিন্যাস করেছে সরকার। ১৪টি মেডিকেলে আসন কমেছে, আর তিনটিতে বাড়ানো হয়েছে। এতে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন কমেছে ২৮০টি।

জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ী দশটি দলের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মতবিনিময় করেন এবং প্রতিযোগিতায় নিজেদের অভিজ্ঞতা ও নীতি প্রস্তাবনা তুলে ধরেন।

কুমিল্লায় শহর থেকে গ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব, হাসপাতালে রোগীর চাপ
কুমিল্লায় মারাত্মক আকার ধারণ করেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। শহর থেকে গ্রাম—সবখানেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গাদাগাদিতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

মানিকগঞ্জে পৃথক স্থানে তিনজনের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাসড়া এলাকায় এক বহুতল ভবনের তৃতীয় তলা থেকে আবু হানিফ (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এছাড়াও মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার পৃথক দুটি স্থান থেকে আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।