সংসদে ওয়াক আউট প্রচলিত; তবে স্লোগান দেয়া রীতি বহির্ভূত: স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) বিরোধীদল যা করেছেন তা তাদের অধিকারের মধ্যেই করেছেন। তবে সংসদের স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন তিনি।