
নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ঢাকা এনভাইরনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট বা নডিইএসডাব্লিউএসপি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প। আজ (সোমবার, ৮ জুন) বেলা ১০টায় প্রকল্পটি পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি প্রকল্পটি ঘুরে দেখেন।

মেঘনায় ঢাকা-বরিশাল নৌরুটে দু’টি লঞ্চের সংঘর্ষ
বরিশালে মেঘনা নদীতে ঢাকা-বরিশাল নৌরুটের দু’টি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা গেছে। গতকাল (বৃহস্পতিবার, ২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে দু’টি লঞ্চের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক; বেঁচে ফিরলেন পাঁচ শতাধিক যাত্রী
ভোলার মেঘনা নদীতে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে একটি সি-ট্রাক প্রায় এক ঘণ্টা মৃত্যুঝুঁকিতে ছিলো। আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে নিরাপদে ইলিশা ঘাটে পৌঁছালে আবেগাপ্লুত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে পন্টুনে নেমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবি; নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলার ডুবিতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বিকেলে বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার করে। নিহত দুই যুবকের নাম রানা ও শুভ।

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড
চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু: মেঘনায় ব্যবহার হবে ড্রোন
মা ইলিশ রক্ষায় আজ (শুক্রবার, ৩ সেপ্টেম্বর) রাত থেকে নদ-নদীতে শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে এবার বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার ৮২ কিলোমিটার মেঘনা নদীতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করবে প্রশাসন।

ভোলায় মেঘনার ভাঙন রোধে পাউবো কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ
মেঘনার ভয়াবহ ভাঙনে ভোলা শহর রক্ষা বাঁধের শিবপুর ও মেদুয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে ভাঙন থেকে বাড়িঘর ও ফসলি জমি রক্ষায় কার্যকর উদ্যোগের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও ও ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন কয়েক হাজার এলাকাবাসী।

নিখোঁজ সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার
নিখোঁজ হওয়ার একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ২২ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন।

মেঘনা নদীতে ডুবে অনন্ত নামের যুবক নিখোঁজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ডুবে অনন্ত চন্দ্র মনি দাশ (১৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (বুধবার, ১৩ আগস্ট) বিকেল আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া পাওয়ার হাউস বালুর মাঠ সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

হাতিয়ায় কোস্টগার্ডের টহল দলের ওপর হামলা, ৩৩ জেলে আটক
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্টগার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এসময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।

সেতুর অভাবে দুর্ভোগে আলোকবালির ৫০ হাজার মানুষ, দ্রুত নির্মাণের আশ্বাস এলজিইডির
সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগে নরসিংদী সদরের আলোকবালি গ্রামে ৫০ হাজারেরও বেশি মানুষ। নৌকায় মেঘনা নদী পারাপারে একদিকে বাড়ছে যাতায়াতের সময়, অন্যদিকে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় যোগাযোগ ব্যবস্থা সহজ করতে নদীর উপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। আর সেতু নির্মাণে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস এলজিইডির কর্মকর্তাদের।

ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে গেছে পাথরবাহী বাল্কহেড
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। আজ (শনিবার, ১৪ জুন) সকালে আশুগঞ্জ উপজেলার জিল্লুর রহমান রেলসেতুর দুই নম্বর পিলারে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।